মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার।

জানা যায়, (বুধবার) ২২শে জুলাই,২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে, র‍্যাব এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেবারহাট মধ্যম বাজারস্থ ফেনী টু চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে ইসলামিয়া ফার্মেসী নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৯৫০ (তিন হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) ও মোঃ নজরুল ইসলাম (৪১)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত জুন মাসে ৯৩০০ (নয় হাজার তিনশত) পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মো: ওমর ফারুক ওরফে বুলেট ফারুক এর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে মাদক পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। চলতি মাসে একই চক্রের সদস্য ও বুলেট ফারুকের প্রধান সহযোগী দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২২৫৫ (দুই হাজার দুইশত পঞ্চান্ন) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আসামীদের থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এবং গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ও ডিএনসি নোয়াখালীর একটি যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। র‍্যাব-৭ সিপিসি-১ এর সহযোগিতায় আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করে আসামী সাইফুল ও সোহাগকে মোটরসাইকেলে থাকা অবস্থায় ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো: সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতোপূর্বে ০৯টি মাদক মামলা আদলতে বিচারাধীন আছে। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL