সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান Logo বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা চরমে Logo খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক ৬০লক্ষ টাকা মূল্যের মাদক ৬০০ গ্রাম আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক রাজধানীতে অভিযান, ৬০০ গ্রাম আইসসহ গ্রেফতার ১
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক রাজধানীতে অভিযান, ৬০০ গ্রাম আইসসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক ৬০লক্ষ টাকা মূল্যের মাদক ৬০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ ১জনকে গ্রেফতার।

(বুধবার) ৮ই জানুয়ারী ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এর  দিক নির্দেশনায়, ঢাকা মেট্রো (দক্ষিন) এর উপপরিচালক মানুজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, লালবাগ সার্কেল পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পল্টন থানাধীন গুলিস্থান মল্লিক ম্যানশনস্থ নিউ রাজধানী হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মনিরুল ইসলাম (৩৮)কে ৬০,০০০০০ (ষাট লক্ষ্য) টাকা মূল্যের ৬০০ (ছয়শত) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে, ০৯/০১/২০২৫ ইং তারিখে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউছুফ নিশ্চিত করে বলেন, আসামী ডেমরা ভবানী জুটমিল এলাকায় একটি পাঞ্জেগনা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেন। সময়ের আবর্তনে লোভে পড়ে ব্যবসায় জড়িয়ে পড়ে। সকাল ১১ টার এই সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন, পরিচালক (অপারেশনস্‌ ও গোয়েন্দা) তানভীর মমতাজ, পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মোহাম্মদ মামুন মিয়া, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, উপপরিচালক মানুজুরুল ইসলাম, সহকারী পরিচালক (জনসংযোগ) শেখ মুহাম্মদ খালেদুল করিম, লালবাগ সার্কেল পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আসামীর বিরুদ্ধে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা বাদী হয়ে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL