বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত Logo ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন?

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

জানা যায়, (বৃহস্পতিবার) ১২ই মার্চ, ২০২৬  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ কার্যালয় উত্তর এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,  হাতিরঝিল থানাধীন, পশ্চিম রামপুরাস্থ মোল্লা টাওয়ারের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকা (আব্দুল্লাহপুর)গামী Doel Experss স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-১৯৮৮) হতে ১০০০০(দশ) হাজার পিস ইয়াবাসহ সোয়াইব সরকার (৫১),পিতা: আবু ইউসুফকে হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ যাত্রীবেশে কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। আসামীর বিরুদ্ধে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL