সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান Logo বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা চরমে Logo খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার

ডিএনসি ঢাকা গোয়েন্দা ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
ডিএনসি ঢাকা গোয়েন্দা ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি ঢাকা গোয়েন্দা ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা গোয়েন্দা ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার।

(সোমবার) ১৭ই জুলাই, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো: রবিউল ইসলাম এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক মাসুদুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এর ৬নং টোল প্লাজার উত্তর পার্শ্বে যাত্রীবাহী বাস বান্দরবান টু ঢাকাগামী হানিফ পরিবহনে অভিযান পরিচালনা করে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ রিপন কান্তি চাকমা (৪২) ও অজিত চাকমা (২৪)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মাসুদুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (রবিবার) ১৬ জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর এর সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমুহনী  এলাকায়  অভিযান পরিচালনা  করে মোঃ আবদুল কাদের (২১)  পিতাঃ মোঃ আবদুর রহিমকে ৪ (চার) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL