রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার Logo বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল Logo দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo জিয়াউর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি

ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০১ অপরাহ্ন
ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার
ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযানে আবারো কুমিল্লা কর্তৃক  বিপুল পরিমান গাঁজা উদ্ধার।

(শুক্রবার) ৭ই ফেব্রুয়ারী, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বুড়িচং থানাধীন নিমসার এলাকায় অভিযান পরিচালনা করে হোমনাগামী যাত্রীবাহী বাস একতা পরিবহন তল্লাশি করে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ মো: হোসেন মিয়া (২৯) ও শারমিন আক্তার(২০)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, আটককৃত আসামীদ্বয় প্রথমে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মাদক পাচার করছিলো। একপর্যায়ে প্রকৃত স্বামীকে মুখোমুখি করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে। আটকৃত আসামি শারমিন তার স্বামীর অগোচরে মোবাইলের মাধ্যমে আসামি হোসেন মিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তার কৌশল হিসেবে লোকাল বাসে কুমিল্লা হতে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল। তারপর অন্যবাসে করে ঢাকা নিয়ে যেতে চেষ্টা করেছিল।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL