সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার
ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার

রাজধানী ঢাকায় ভেজাল মদের কারখানার সন্ধান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণে ভেজাল মদ উদ্ধার করে।

এছাড়াও ওয়ারীর একটি বাসায় মাদক গাঁজা (কুশ) উৎপাদনের ল্যাবি অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক কারবারে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্লাটে অভিযান পরিচালনা করে বাথরুম থেকে শুরু করে বেডরুম, সর্বত্র মদ তৈরির বিশেষ সরঞ্জামাদি পাওয়া যায়। এসময় ১৩২ লিটার কেমিক্যাল, ৭৯ বোতল মদ আর ১৬৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।

(বৃহস্পতিবার) ৮ই জানুয়ারী,২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনে পরিচালক (অপারেশনস) মো: বশির আহমেদ জানান, বিদেশি এসব বোতলে টিউনিং করে ভরা হতো ভেজাল মদ। পরে সেগুলো বাজারজাত করতো চক্রটি।

গত ৩রা জানুয়ারি বিদেশগামী একটি পার্সেল থেকে ইয়াবা জব্দ করা হয় । পরে পার্সেলটির প্রেরক নারীকে গ্রেপ্তার করা হলে, তার দেয়া তথ্যে গত রাতে ওয়ারীর একটি বাসায় অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় মাদক কুশ-এর ল্যাবের। সেখানে কুশের বীজ, উৎপাদন ও প্রক্রিয়ার সরঞ্জামাদি। গ্রেপ্তার করা হয় দুই জনকে। তবে কুশ ল্যাবের মূলহোতা তৌসিফ দেশের বাইরে পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব ঘটনায় টঙ্গী পশ্চিম থানা ও ভাটারা থানায় মামলা দায়ের করা হয় বলে সংবাদ সম্মেলনে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL