শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo অতিবৃষ্টির পর ঘূর্ণিঝড়ের শঙ্কা, পূর্বাভাসে আরও যা আছে Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস

ডিএনসি খুলনা ও চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৭২ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
খুলনা ও চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
খুলনা ও চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ অভিযানে আবারো খুলনা ও চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

(মঙ্গলবার) ২৩শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদশর্ক মোঃ বদরুল হাসান এর নেতৃত্বে, বিভাগীয় স্টাফ এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, রুপসা থানাধীন খান জাহান আলী (রুপসা) সেতু টোল প্লাজায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রী বিএম এরশাদ হোসেন এর দেহ তল্লাশী করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ বিএম এরশাদ হোসেন (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (মঙ্গলবার) ২৩শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর এর সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৯ (নয়) কেজি গাঁজাসহ মোঃ জিল্লুর রহমান (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL