বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:২২ অপরাহ্ন
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে।

এতে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দফা এবং রোববার (২০ এপ্রিল) দ্বিতীয় দফা বৈঠক হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়।

রোববারের বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা যায়, আইন প্রণয়ন করা যায় সেসব কিছু বিষয়ে এবং নিয়োগের কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এমপাওয়ার করা সেটা নিশ্চিত করা হবে।

এছাড়া আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL