রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

এআই থেকে বাঁচতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারকাদের চিঠি

নিজস্ব প্রতিবেদক / ২৫২ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
এআই থেকে বাঁচতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারকাদের চিঠি
এআই থেকে বাঁচতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারকাদের চিঠি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে কপিরাইট লঙ্ঘন ও শিল্পীর সৃষ্টিশীলতা হুমকির মুখে-এমন উদ্বেগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন এলটন জন, ডুয়া লিপা, ইয়ান ম্যাককেলেন, ফ্লোরেন্স ওয়েলচ, পল ম্যাকার্টনিসহ ৪০০-এর বেশি শিল্পী, লেখক ও নির্মাতা।

তাদের মতে, সরকারের সুরক্ষা না থাকলে তাদের কাজ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে কার্যত বিনামূল্যে পৌঁছে যাবে। চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “মৌলিক শিল্পের পাওয়ার হাউজ হিসাবে যুক্তরাজ্যের অবস্থানও ঝুঁকিতে রয়েছে।”

তারা হাউজ অব লর্ডসের ব্যারোনেস বিবান কিড্রনের প্রস্তাবিত সংশোধনীর প্রতি সমর্থন চান, যা এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটপ্রাপ্ত উপাদান ব্যবহারের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করতে পারে।

সরকার বলেছে, তারা এমন একটি প্যাকেজ বিবেচনা করছে যা শিল্পী ও প্রযুক্তি খাত-উভয়ের জন্য উপকারী হবে। তবে শিল্পী ও নির্মাতারা স্পষ্ট নীতির দাবি জানিয়ে বলছেন, “আমরাই জাতীয় গল্প তুলে ধরি, উদ্ভাবন করি; আমাদের সৃষ্টির মূল্য দিতে হবে।” চিঠিতে আরও স্বাক্ষর করেছেন কাজুও ইশিগুরো, কেট বুশ, কোল্ডপ্লে, রিচার্ড কার্টিস ও টম স্টপার্ড।

এর আগে, এআই নিয়ে উদ্বেগ জানিয়ে একটি ‘নীরব অ্যালবাম’ প্রকাশ করেছিলেন অ্যানি লেনক্স ও ডেমন অ্যালবার্ন। বিশেষজ্ঞদের মতে, আইন কঠোর হলে উদ্ভাবন বিদেশে সরে যেতে পারে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL