সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

ইসরায়েলি হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখা হবে না: খামেনি

নিজস্ব প্রতিবেদক / ৩১৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
ইসরায়েলি হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখা হবে না: খামেনি
ইসরায়েলি হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখা হবে না: খামেনি

ইরানে ইসরায়েলের হামলাকে ‘বাড়িয়ে বা কমিয়ে’ দেখা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

খামেনি লিখেছেন, ‘দুই রাত আগে ইহুদিদের (ইসরায়েল) চালানো এ হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখার সুযোগ নেই।’

ইরানে ইসরায়েলের এ হামলাকে ‘ভুল হিসাব-নিকাশ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার ভোরে রাজধানী তেহরানসহ ইরানের তিনটি প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব স্থাপনায় মূলত অস্ত্র তৈরি হতো। তিন দফায় চালানো এ বিমান হামলা চলেছিল প্রায় চার ঘণ্টা। এতে এখন পর্যন্ত চার ইরানি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছেন তেহরান। আর সার্বিক ‘ক্ষয়ক্ষতি সীমিত’ বলেও দাবি করেছে দেশটি।

এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ১ অক্টোবর ইসরায়েলে হামলা করা হয়েছিল বলে জানিয়েছিল তেহরান।

অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও দেশটির সহায়তাপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে গত শনিবার ইরানে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এ হামলার আগে ইরানে আর কোনো হামলার কথা স্বীকার করেনি ইসরায়েল।

ইসরায়েল ইরানকে পাল্টা হামলা না চালাতে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্ররাও তেহরানকে একইভাবে সতর্ক করেছে।

ইরানের কর্মকর্তারা ও গণমাধ্যমগুলো হামলার ক্ষয়ক্ষতির পরিমাণকে কমিয়ে দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁরা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার গুণকীর্তন করছেন। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলে পাল্টা হামলার স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি তেহরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL