সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান Logo বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা চরমে Logo খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরারসহ ২ গণমাধ্যমকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরারসহ ২ গণমাধ্যমকর্মী নিহত
ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরারসহ ২ গণমাধ্যমকর্মী নিহত

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে একজন ছিলেন আলজাজিরার সাংবাদিক।

তাদের মধ্যে একজন আল-জাজিরার সাংবাদিক। তার নাম হোসাম শাবাত। সোমবার (২৪ মার্চ) গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানান, বেইত লাহিয়ার পূর্বাংশে হোসাম শাবাতকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

আল-জাজিরার আরেক সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হোসাম শাবাত আহত হয়েছিলেন। আর এবার কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হোসামের গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে সংবাদপত্রের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হন।

আবু আযজুম বলেন, “মনসুর তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন এবং সেখানে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এই হামলাও কোনো পূর্ব সতর্কতা ছাড়া ছিল।’

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL