বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান ইরানের

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:০৪ অপরাহ্ন
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান ইরানের
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান ইরানের

ইসরাইলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে তেহরান।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও উভয়পক্ষ হামলা অব্যাহত রেখেছে।  বেড়েছে সংঘাতের তীব্রতা।  এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

ইরান কাতারি এবং ওমানির মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ‘ইসরাইলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই তারা কেবল গুরুতর আলোচনা চালাবে।’

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা এসব কথা বলেন।

তিনি বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে যে, ‘আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা আলোচনা করবে না।’

শুক্রবার সকালে ইসরাইল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে, যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানায় ইসরাইল। এরপর ইসরাইলে পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এদিকে, ওই কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদনে বলেছেন যে, ইরান ওমান ও কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করেছে বলে যে তথ্য জানানো হয়েছে তা ভুল।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওমানের তথ্য মন্ত্রণালয়ও সাড়া দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL