শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়: ফারুক

নিজস্ব প্রতিবেদক / ২০৪ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:২০ অপরাহ্ন
আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়: ফারুক
আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়: ফারুক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব-ছিন্নমূল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আজ বাংলাদেশে অতীতের ন্যায় আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি করার প্রয়াস চলছে। অনেকদিন হয়ে গেল, চার-পাঁচ মাস হয়ে গেছে। কিন্তু, মানুষ আশার আলো কি দেখতে পেয়েছে?

তিনি বলেন, বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলাকারী শেখ হাসিনা বাংলাদেশে নেই। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আগুন লাগায়। সামনে রমজান আসছে। আবারও পেঁয়াজ, আলু, মুড়ি, চালের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ, আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত। আপনাকেও বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে। আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু, এই কয়মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে, আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে, যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন। এমন কথা বলবেন না, যে কথার কারণে আপনাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আওয়ামী প্রেতাত্মারা যেভাবে সচিবালয়ে আগুন দিয়ে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে, যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল। সেগুলো ছারখার হয়ে গেছে। আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে এবং বিচারের আওতায় আনবে। বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার লোকেরা আছে। এদের চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL