নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার, এসময় গ্রেফতার ৪।
মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
জানা যায়, (সোমবার) ০৮ই জুন, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, তেজগাঁও সার্কেল পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে একটি রেইডিং টিম, গোপন সংবাদের ভিত্তিতে, মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়, ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী টু মগবাজারগামী সড়কের পূর্ব পার্শ্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাব পোস্ট অফিস এর উত্তর পার্শ্বে রাস্তার উপর (ঢাকা মেট্রো ন-১৫-৫৪০৮) পিকআপে অভিযান পরিচালনা করে পিকআপ ড্রাইভার বাবুল হাসান (২৩) ও তার পাশের সিটে বসা মোঃ রাসেল মিয়া (৩৫)কে ০২টি বড় প্লাস্টিকের বম্ভার মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো ২০ (বিশ) টি গাঁজার পোটলা, যার প্রতিটির ওজন ০৪(চার) কেজি করে মোট ৮০(আশি) কেজি গাঁজা এবং অপর একটি পলিথিন ব্যাগের মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো গাঁজার পোটলা ০১(এক) টি, যায় ওজন ০৬ (ছয়) কেজি সর্বমোট ৮৬ (ছিয়াশি) কেজি গাঁজা ও পিকআপসহ হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জানান একে অপরের সহযোগীতায় এবং পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। ০২ নং আসামী মোঃ রাসেল মিয়া (৩৫) কে জিজ্ঞাসাবাদে সে জানায়, ০১ নং আসামী বকুল হাসান (২৩) তার গাড়ী ভাড়া করে উক্ত মাদকদ্রব্য ঢাকায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (মঙ্গলবার) ০৯ই জুন, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীন এর দিক-নির্দেশনায়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্তরের পূর্বপাশে নাসির উদ্দিন সর্দার মার্কেটের সামনে যশোরগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে সাধারণ যাত্রীবেশী মোঃ বাবুল হোসেন ওরফে বাবু (৪৫)কে শপিং ব্যাগের ভিতর হতে স্কচটেপ ও টিস্যু দ্বারা মোড়ানো অবস্থায় ১৬০০০ (ষোল হাজার) পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।
সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ঢাকার কেরাণীগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে যশোরে স্থায়ীভাবে বসবাস করছে। সে দীর্ঘদিন ধরে যশোরে অবস্থানের সুবাদে যশোর, খুলনা, রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার সখ্যতা গড়ে উঠে। তার সাথে ঢাকার কেরাণীগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারের টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ীদেরও যোগাযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সে প্রথমে কক্সবাজারের টেকনাফ হতে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মাধ্যমে ঢাকার কেরাণীগঞ্জে ইয়াবা নিয়ে আসে। তারপর সেখান থেকে বাসযোগে যশোর এবং সেখান থেকে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশালসহ স্থানীয় এলাকার মাদক কারবারিদের নিকট পাইকারী সরবরাহ করে। অন্যান্য মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কড়া নজরদারীর কারণে সে এই পথে ইয়াবা পাচার করছিল। এভাবে সে আরো বেশ কয়েকটি বড় ইয়াবার চালান পাচার করেছে বলে জানায়।
আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ আবু নাসের বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে (মঙ্গলবার) ০৯ই জুন, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ মডেল থানাধীন নরোত্তমপুর গ্রামের (ওয়াড নং- ০১, ১০ নং নরোত্তমপুর ইউপি) করিম বক্স বেপারী বাড়ির মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) এর নিজ দখলীয় পশ্চিম দুয়ারী ০২ (দুই) কক্ষ বিশিষ্ট টিনের ছাউনী ও টিনের বেড়াযুক্ত বসতঘরে অভিযান পরিচালনা করে মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২)কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা, একটি প্লাস্টিকের ওয়্যার ড্রবের নিছের তাকে রাখা ০১ (এক) টি নীল পলি প্যাকেটের মধ্যে ৯০০ (নয়শত) গ্রাম লুজ গাঁজা ও মাদক বিক্রির নগত অর্থ ৫৮০০ (পাঁচ হাজার আটশত) টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত Winstar মডেলের ০১ (এক) সীমযুক্ত বাটন মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।