মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।

জানা যায়, (মঙ্গলবার) ৭ই জুলাই,২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন রসুলপুর (বকু ব্যাপারী বাড়ী) এলাকাস্থ জাকের হোসেন  বসতঘরে অভিযান পরিচালনা করে দীন মোহাম্মদ সোহেল (৩৭)কে ২২৫৫ (দুই হাজার দুইশত পঞ্চান্ন) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেল (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুক এর প্রধান সহযোগী। সম্প্রতি মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুক ৯৩১০ (নয় হাজার তিনশত দশ) পিস ইয়াবাসহ ডিএনসি নোয়াখালীর হাতে গ্রেপ্তার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রসুলপুর এলাকার তার বসতঘর থেকে দীন মোহাম্মদ সোহেল (৩৭)কে ২২৫৫ (দুই হাজার দুইশত পঞ্চান্ন) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও অপর অভিযানে, নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারস্থ আসামী মোঃ মহিন উদ্দিন (৩২) এর নিজ দখলীয় চা এর দোকানে অভিযান পরিচালনা করে মোঃ মহিন উদ্দিন (৩২)কে একটি বাজারের ব্যাগের ভিতর কাগজে মোড়ানো গাঁজার রোল ৮০ (আশি)টি, সর্বমোট ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান বাদী হয়ে কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL