নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ডিএনসির অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ১
জানা যায়, (শুক্রবার) ২০ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ মোল্লার দিক-নির্দেশনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরা পশ্চিম থানাধীন জমির আলী মার্কেটের নিচে ফুটপাতের উপর সি-লাইন বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মনজুর আলম ৫৪)কে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।