মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আগরতলা দূতাবাসে বুধবার থেকে ফের মিলবে ভিসাসেবা

নিজস্ব প্রতিবেদক / ২২২ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
আগরতলা দূতাবাসে বুধবার থেকে ফের মিলবে ভিসাসেবা
আগরতলা দূতাবাসে বুধবার থেকে ফের মিলবে ভিসাসেবা

ঢাকা: আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে ভারতের আগরতলায় বাংলাদেশে দূতাবাসে ফের ভিসাসেবা দেওয়া শুরু হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দূতাবাস।

এতে বলা হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় সব প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আসছে ভারতের কতিপয় মিডিয়া।

এর মধ্যে বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলে সেদেশের মিডিয়ার উসকানির জেরে ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা দূতাবাস ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুনও ধরিয়ে দেয়।

পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে সরকার।

ওই পরিস্থিতিতে ৩ ডিসেম্বর থেকেই আগরতলায় ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL