বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

অভিনব কায়দায় শুকনো মরিচের ভেতরে ইয়াবা, ডিএনসির অভিযানে রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২০৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অভিনব কায়দায় শুকনো মরিচের ভেতরে ইয়াবা, ডিএনসির অভিযানে রোহিঙ্গা গ্রেফতার
অভিনব কায়দায় শুকনো মরিচের ভেতরে ইয়াবা, ডিএনসির অভিযানে রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় শুকনো মরিচের ভেতরে ইয়াবা ভরে পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকা।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর নেতৃত্বে, একটি টিম শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আকবর নামে একজনকে গ্রেফতার করে। তার কাছে থাকা অকেগুলো শুকনো মরিচের মধ্যে ৩৮টির ভেতর থেকে ইয়াবা পাওয়া গেছে।

উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থেকে আকবর নামে ওই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৩৮টি শুকনো মরিচের ভেতর ইয়াবা পেয়েছি। প্রতিটি মরিচে ৪০ থেকে ৬০টি ইয়াবা ছিল। মরিচসহ ইয়াবার ওজন ছিল ২৩০ গ্রাম।

তিনি আরও জানান, আকবর কক্সবাজারের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মরিচের ভেতর ইয়াবা নিয়ে সে আগেও ঢাকায় সরবারহ করেছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেনি। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL