বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক / ৮৬০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন?
হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন?

বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির লড়াই আবারও জমজমাট। এবার দুই সুপারস্টারহৃতিক রোশন ও বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত মুখোমুখি হয়েছেন। গত ১৪ আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ঋতিক রোশনের ‘ওয়ার টু’ এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্তের ‘কুলি’। দুটি সিনেমাই মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল। আবার মুক্তির পর বক্স অফিসে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

বলিউড অভিনেতা হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দিনেই ঝড় তোলে বক্স অফিসে, যা অব্যাহত রয়েছে। প্রথম দিনে এ সিনেমাটি আয় করে ৫২ কোটি রুপি, দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৫৭.৩৫ কোটি। তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয় হয়েছে ৩৩.২৫ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪২.৬ কোটি রুপি। ট্রেড অ্যানালিস্টদের মতে, চতুর্থ দিন শেষে ‘ওয়ার টু’ সিনেমাটির আয় ১৫০ কোটির ঘর পার হওয়া সময়ের অপেক্ষা মাত্র।

অন্যদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে যে দাপট দেখাতে পারেন সুপারস্টার রজনীকান্ত, তা আবার প্রমাণ করলেন। মুক্তির প্রথম দিনেই তার অভিনীত ‘কুলি’ সিনেমাটি আয় করে ৬৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে কমে দাঁড়ায় ৫৪.৭৫ কোটি এবং তৃতীয় দিনে আয় হয়েছে ৩৮.৬ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৮.৩৫ কোটি রুপি।

সেই হিসাবে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের ‘কুলি’ আয় করেছে হৃতিকের ‘ওয়ার টু’-এর থেকে প্রায় ১৫.৭৫ কোটি রুপি বেশি। যদিও ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে। অন্যদিকে ‘কুলি’র আয় দ্বিতীয় দিন থেকে কিছুটা কমতির দিকে।

সোর্স : যুগান্তর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL