বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল জাপান

নিজস্ব প্রতিবেদক / ৪৮২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল জাপান
সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল জাপান

জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি টিইউ–৯৫ পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা এইচ–৬ বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে ‘দূরপাল্লার যৌথ টহল’ সম্পন্ন করেছে তারা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে চারটি চীনা জে–১৬ যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া–আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালি আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত।

মন্ত্রণালয় জানায়, জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমানবাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে। সেখানে একটি এ–৫০ আগাম সতর্ককারী বিমান ও দুটি এসইউ–৩০ যুদ্ধবিমান উড়ছিল।

রাশিয়া ও চীনের যৌথ অভিযান ‘স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়’।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি আজ বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান ‘স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়’।

কোইজুমি আরও জানান, জাপানের যুদ্ধবিমানগুলোও কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে ও প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL