সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

রমজানে উপলক্ষে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

নিজস্ব প্রতিবেদক / ২১৫ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫, ২:১৩ অপরাহ্ন
রমজানে উপলক্ষে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি
রমজানে উপলক্ষে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সংস্থাটির প্রধান অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘ইতিমধ্যে বিভিন্ন এলাকার সন্ত্রাসী সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবো।’

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্তে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরইমধ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো বিশ্লেষণের তথ্য জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ‘বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াচ্ছে। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক সরকারের অনুসারীরাও অপরাধীদের উসকে দিচ্ছে। ইতিমধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।’

যারাই অপরাধে যুক্ত হবে- তাদের আইনের আওতায় আনা হবে হুঁশিয়ারি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রমজান মাস উপলক্ষে, ব্যাংক, শপিংমল, লঞ্চ টার্মিনাল, বাসস্টপ ও বিমাসহ যেসব জায়গা ঘিরে মানুষের ব্যস্ততা থাকে; সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

ডিবি প্রধান আরও বলেন, ‘আমরা যেমন সাধারণ মানুষের আস্থার স্থল হতে চাই, তেমনই অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। এই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যেকোনও অপরাধ এবং অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL