শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৩৮ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:১৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।

জানা যায়, (শুক্রবার) ৮ই আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার ঈদগাঁও থানাধীন  ১ নং ওয়ার্ডের ঈদগাঁও স্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোটরসাইকেল যোগে আসা দুস্ত মোহাম্মদ (২৪), নুর মোহাম্মদ (২৪) ও আমান উল্লাহ (২২)কে ১৪৬০০ (চৌদ্দ হাজার ছয়শত) পিস ইয়াবা ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL