মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২১৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহাকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র বিশেষ অভিযানে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

জানা যায়, (বুধবার) ৪ঠা জুন ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে,  কক্সবাজার জেলা কার্যালয়, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং টেকনাফ বিশেষ জোন এর সমন্বয়ে একটি বহুমাত্রিক টিম টেকনাফ এর সমুদ্র উপকূল হতে সমতল পেরিয়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত গতকাল রাত ১২ টা থেকে ৮ ঘন্টার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে, টেকনাফের বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ হানিফ (৪৮)কে তার নিজ গৃহ হতে ৫০০০০(পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফ নোয়াখালীপাড়াস্থ  ফিশিং ট্রলারে মাদক পাচারকারী চক্রের অন্যতম সদস্য। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL