সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৮০ বোতল ফেন্সিডিল ও ২টি প্রাইভেট কারসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক / ৪৪২ Time View
Update : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে ২৪ ঘন্টাই সজাগ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৮০ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেট কারসহ গ্রেফতার ৫।

(সোমবার) ২৭শে মার্চ, ২০২৩  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয়, (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহাবুর রহমান, বিভাগীয় উপপরিদর্শক রোকেয়া আক্তার,  সহকারী উপপরিদর্শক মোঃ আশরাফ আলী, সিপাই সাইফুল ইসলাম (৪৯-৫৪৮), সাইফুল ইসলাম (৪৯০-৬৬১) ও গাড়ী চালক মোঃ সোহানুর রহমান সোহান এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলস্থ ২নং বাগান গেইটের সামনে পূর্ব পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে x-corolla প্রাইভেট কার এর যাত্রী মো: আলমগীর হোসেন (৩৩), মোঃ বাদশা মিয়া (৫০) ও মো: আবুল কালাম আজাদ (৩৬) এর দেহ তল্লাশী করে ৫ বোতল করে ১৫ বোতল ফেন্সিডিল এবং গাড়ীর অভ্যন্তর থেকে ৭৮ (আটাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। একই সময় Axio প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-৮৪৩৩)এর যাত্রী মোঃ আলমগীর হোসেন (৩৩), মোঃ সুমন (২৫) এর দেহ তল্লাশী করে ৫ বোতল করে ১০ বোতল ফেন্সিডিল এবং গাড়ীর অভ্যন্তরে থেকে ৭৭ (সাতাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সর্বমোট ২টি প্রাইভেট কার ১৮০ (একশত আশি) বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ ৫জনকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL