নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
জানা যায়, (শনিবার) ১২ই সেপ্টেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাটখিল থানাধীন সাহাপুর (০৯নং ওয়ার্ড, ০১নং সাহাপুর ইউনিয়ন) কাজী বাড়ীর বাসিন্দা আসামী হেলাল হোসেন এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে প্রিয়া আক্তার পিংকি (২৪)কে ৬৯০ (ছয়শত নব্বই) পিস ইয়াবা ও ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে হেলাল হোসেন (২৮) পালিয়ে যায়। উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদ্বয় পরষ্পর স্বামী-স্ত্রী । তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে । আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।