সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়নক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার।  

জানা যায়, (সোমবার) ৪ঠা মে ২০২৬ তারিখে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পাখিমারা মধ্যপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে রুচিয়া বেগম (৫৪) এর একটি আধাপাকা টিনশেড চৌচালা বসতঘরে তল্লাশি করে ঘরের খাটের নিচে মেঝেতে দুটি চটের বস্তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো গাঁজার পেটি প্রতিটিতে ০৯ (নয়) টি করে মোট ১৮(আঠারো) পেটি এবং প্লাস্টিকের ব্যাগে কৌশলে লুকিয়ে রাখা আরো ০১ (এক) পেটি, মোট ১৯ (উনিশ) টি পেটিতে প্রতিটিতে দুই কেজি করে মোট ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪)কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপপরিচালক গোলক মজুমদার  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী দীর্ঘদিন ধরে পলাতক আসামি রিপুল সর্দার (৪০) এর সহযোগিতায় এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ ২০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL