সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক / ৩৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিখে ঢাকার ওয়ারীর বাসায় ল্যাব বানিয়ে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ করছিলেন তৌসিফ হাসান (২২) নামের এক যুবক। বিদেশে বসে এই ল্যাব নিয়ন্ত্রণ করতেন তিনি। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন তাঁর এক বান্ধবী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন তথ্য পায় যে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা হচ্ছে। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে গত মঙ্গলবার অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩২টি ইয়াবা উদ্ধার করে। সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ৩ জানুয়ারি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়া হয়। একটি ভুয়া আইডি (পরিচয়) ব্যবহার করে ইয়াবাগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী তৌসিফের কাছে পাঠাচ্ছিলেন তাঁর ওই বান্ধবী।

কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মেয়েটিকে শনাক্ত করে, ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম ওয়ারী এলাকায় তৌসিফের বাসায় অভিযান চালিয়ে বাসার তত্ত্বাবধায়ক মো. রাজু শেখকে (৩৯) গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযানে তৌসিফের থাকার কক্ষ থেকে মাদক ‘কুশ’ (উন্নত জাতের মারিজুয়ানা) চাষের জন্য বানানো একটি ল্যাবের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে আনা ‘কুশের’ বীজ, চাষ করা ‘কুশ’ গাছ, সদ্য তোলা ‘কুশ’, চাষের উপকরণ, সিসা সেবনের উপকরণ ও বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে বানানো তাপমাত্রানিয়ন্ত্রিত একটি ঘরের মধ্যে অনেকগুলো ‘কুশ’ চাষের টব পাওয়া যায়।

উপপরিচালক মেহেদী হাসান বলেন, তৌসিফ যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি বছরে কয়েকবার দেশে আসেন। ক্যালিফোর্নিয়া থেকে কুশের বীজ এনে নিজ বাড়িতে চাষ করার জন্য একটি ল্যাব তৈরি করেছেন।

তিনি আরো জানান, তৌসিফের বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়। বাবা মারা যাওয়ার পর তাঁর মা বিয়ে করে চলে গেছেন। তিনি দাদা-দাদির সঙ্গে থাকতেন। ইংরেজি মাধ্যম থেকে ‘ও’ লেভেল শেষ করে যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। তবে বছরে একাধিকবার দেশে আসেন। ‘ও’ লেভেল পড়ার সময় ওই মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পরে মেয়েটিকে তিনি মাদক পাচারের কাজে ব্যবহার করেন।

এছাড়াও কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া পার্সেলটি তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। পার্সেলটির বাণিজ্যিক ইনভয়েসে প্রাপকের জায়গায় লেখা হয়—তৌসিফ হাসান, ঠিকানা: ৮২৫ বুশ স্ট্রিট, অ্যাপার্টমেন্ট-৫০১, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রেরক হিসেবে ঢাকায় তাঁর এই বান্ধবীর নাম উল্লেখ করা হয়।

আসামিদের নাম-ঠিকানা যাচাই এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL