রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক / ৯৮৭ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

বুধবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে। এ শুল্ক নতুন করে আরোপিত ২৫ শতাংশের পাশাপাশি পূর্বঘোষিত আরেক দফা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে।

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছ

কারণ এর ঠিক আগেই ভারতের এক সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষ দিকে প্রায় সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক সবচেয়ে বড় সংকটে পড়েছে বলে বিশ্লেষকদের অভিমত। দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়াই এই উত্তেজনার অন্যতম কারণ।

হোয়াইট হাউজের এই পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্প এর আগেই সোমবার দিয়েছিলেন। এরপরই তাঁর শীর্ষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেন, যার উদ্দেশ্য ছিল রাশিয়াকে ইউক্রেনে শান্তিচুক্তির দিকে রাজি করানো।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে রাশিয়ার ওপর আরও বেশি শুল্ক এবং তাদের মিত্রদের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞা জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL