বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ব্যবসায়ীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্যবসায়ীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের
ব্যবসায়ীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের

ব্যবসায়ীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ব্যবসায়ীরা দেশে ব্যবসার প্রতিবন্ধকতা-চাঁদাবাজি, ব্যাংকের উচ্চ সুদ, আমলাতান্ত্রিক হয়রানির এবং আইনশৃঙ্খলা অবনতির কথা তুলে ধরেন। তারেক রহমানও তাদের কথা শুনে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসার প্রতিবন্ধকতাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৯টায় এ বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে সব ধরনের ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন। তারা বাংলাদেশের ব্যবসার সমস্যাগুলো নিয়ে কথা বলছেন। তিনি (তারেক রহমান) সবার কথা শুনেছেন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীরা তাদের সমস্যার সমাধান চাচ্ছেন। তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছেন সমস্যা সমাধানের।

তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যার কারণে বিনিয়োগ হচ্ছে না, যার কারণে কর্মসংস্থান হচ্ছে না।

আমীর খসরু বলেন, দেশে চাঁদাবাজি, ব্যাংকের উচ্চ সুদের সমস্যা, আমলাতান্ত্রিক হয়রানি ও প্রত্যেক সেক্টরে দুর্নীতির কারণে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। যার সবচেয়ে মূল্য দিতে হচ্ছে জনগণকে। অন্যদিকে এই প্রতিকূলতায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাতে পারছেন না। বাংলাদেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না, তাহলে বিদেশিরা কীভাবে বিনিয়োগ করবে। সব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি (তারেক রহমান) খুব ধৈর্য ধরে দীর্ঘসময় সবার কথা শুনেছেন। এগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL