মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৫ বছর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রবাসীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে অবদান রেখেছেন তা কখনোই ভুলার নয়। একই ধারায় সামনের দিনগুলোতেও বাংলাদেশের সুশাসন, উন্নয়ন-অগ্রগতির সমর্থনে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিউইয়র্ক স্টেট বিএনপির একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

এসময় রিজভী আরো বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সামনে, ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আপনাদের কর্মসূচিতে আমরাও উজ্জীবিত হয়েছি এবং স্বৈরাচার পতনের আন্দোলন ত্বরান্বিত হয়েছে।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি) এ সময় রিজভীকে অবহিত করেন যে, তারা জুলাই-আগস্টে লাগাতার কর্মসূচি পালন করেছেন নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে। এসব কর্মসূচিতে অন্য সকল স্টেটের বিএনপি এবং যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরাও সরব ছিলেন।

এ সাক্ষাতের সময় আরো ছিলেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ এবং সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর। চরম দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন পরিচালনা করার জন্যে রুহুল কবির রিজভীকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL