মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক / ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১২:১২ অপরাহ্ন
ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।  ভূমিকম্পের পর ক্ষতি শঙ্কা এবং আফটার শকের সতর্কতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার একটি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

রাজধানী ম্যানিলা থেকে তিন ঘণ্টার দূরত্বে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর পরপরই রাজধানীর কিছু জায়গায় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি সাগরের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং আশপাশের প্রদেশে এটি অনুভূত হয়।’

দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের কারণে তিনটি এলিভেটেড রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র ও সহকারি সচিব বার্নার্দো রাফায়েলিত্তো বলেছেন, ‘রেলওয়ে এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি। আমরা আশা করি আসবেও না।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় সাংবাদিকদের সঙ্গে রাজধানী ম্যানিলায় একটি হোটেলে কথা বলছিলেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ওই সময় হোটেল রুমের সিলিং ফ্যান দুলতে দেখা যায়।

ফিলিপাইনের কাতাগানের মেয়র পিটার ওলিভার পালাসিও বলেছেন, ভূমিকম্পের সময় তাদের মনে হচ্ছিল মাথা ঘুরছে।

সাগরের যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেখান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত কাতাগান। শহরটির মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি দেখার জন্য ইঞ্জিনিয়ারিং দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ফিলিপাইনের ভূকম্পনবিদ্যা সংস্থা প্রাথমিক অবস্থায় জানিয়েছিল রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। পরবর্তীতে সংশোধিত তথ্যে জানানো হয় এটি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী কম্পন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL