বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

পারমাণবিক চুক্তির জন্য ইরানকে ২ মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:৩০ অপরাহ্ন
পারমাণবিক চুক্তির জন্য ইরানকে ২ মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প
পারমাণবিক চুক্তির জন্য ইরানকে ২ মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ইরানকে নতুন করে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা এবং চিঠি সম্পর্কে অবহিত দুটি সূত্র এই সময়সীমা নিশ্চিত করেছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলা হয়েছে।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে জড়িত একটি কূটনৈতিক শৃঙ্খলের মাধ্যমে খামেনিকে চিঠিটি পৌঁছে দেওয়া হয়েছিল। আবুধাবিতে এক বৈঠকের সময় উইটকফ জায়েদের কাছে চিঠিটি হস্তান্তর করেন, পরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আনোয়ার গারগাশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য তেহরানে যান।

ট্রাম্পের এমন সময় বেধে দেওয়াকে ‘গুণ্ডামি কৌশল’ বলে অভিহিত করে এর নিন্দা করেছেন খামেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সপ্তাহের শুরুতে জানিয়েছে, চিঠিটি এখনও পর্যালোচনাধীন এবং এর জন্য একটি প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে।

এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। খুব শিগগিরই কিছু ঘটতে চলেছে। আমি অন্য বিকল্পের চেয়ে শান্তি চুক্তি করতে পছন্দ করি, তবে অন্য বিকল্পটি সমস্যার সমাধান করবে।’

এদিকে বুধবার ট্রাম্প জানিয়েছেন, ইরান-ইয়েমেনের হুথিদের প্রতি সমর্থন বন্ধ করবে তার সরকার। এবং এই গোষ্ঠীটিকে ‘ধ্বংস’ করার লক্ষ্যে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL