বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

দেশে বিদ্যুতের দাম অন্য দেশের তুলনায় কম: তথ্যমন্ত্রী

তামজীদ হোসেন তামিম / ৪৪৫ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১:১৪ অপরাহ্ন
দেশে বিদ্যুতের দাম অন্য দেশের তুলনায় কম তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ের নিজ দফতরে মূল্যস্ফীতি নিয়ে হাছান মাহমুদ বলেন, কোনো কোনো দেশে মূল্যস্ফীতি ২০ শতাংশ ছাড়িয়েছে। বাংলাদেশে এই মূল্যস্ফীতি মাত্র সাড়ে ৮ শতাংশ, যা উন্নত দেশের তুলনায় অনেক কম। অথচ বিএনপি নেতারা পৃথিবীর বিভিন্ন দেশের মূল্যস্ফীতি আড়াল করে শুধু বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে সমালোচনা করছে। বিদ্যুতের মূল্যস্ফীতিও অন্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম। ভারতের তুলনায়ও দেশে বিদ্যুতের দাম অনেক কম বলেও দাবি করেন তিনি।


বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতিতে বিএনপি বারবার চ্যাম্পিয়ন হলেও, তারা সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করছে। যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা যখন দুর্নীতির কথা বলে; তখন তাদের দুর্নীতির গন্ধ ছড়িয়ে যায়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর প্রায় সব দেশেই মূল্যস্ফীতি বেড়েছে। ভারতের তুলনায়ও দেশে বিদ্যুতের দাম অনেক কম বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

দেশে বিদ্যুতের দাম তুলনায় কম তথ্যমন্ত্রী

দেশে বিদ্যুতের দাম অন্য দেশের তুলনায় কম: তথ্যমন্ত্রী


বিদ্যুতের দাম বাড়লে স্বল্প আয়ের মানুষের কিছুটা কষ্ট হয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, পুরো বিশ্বে যেখানে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, সেখানে সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই সবকিছুর দাম নির্ধারণ করছে। তবে স্বল্প আয়ের মানুষের কষ্ট কিছুটা বেড়েছে, তাদের আয় খুব একটা বাড়েনি।


বিশ্বে স্বাভাবিক অবস্থা ফিরে আসলেই আবার সবকিছুর দাম কমানো হবে বলে জানান মন্ত্রী। আসন্ন রোজায়ও সরকার চেষ্টা করছে যাতে নিত্যপণ্যের দাম না বাড়ে। তাই মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য না কিনতেও অনুরোধ করেন হাছান মাহমুদ।

আরো পড়ুন : www.manushmanusherjonnobd.com/জলবায়ু-পরিবর্তন-মোকাবিলা+


আগামী নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ বাড়বে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়বে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় আরও বেশি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL