বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান
ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান, এসময় ৪ (চার) কেজি শিশা উদ্ধার।

জানা যায়, (সোমবার) ২০শে এপ্রিল ২০২৬,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস্) ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ বশির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, প্রধান কার্যালয়ের পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, বিভাগীয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস, প্রধান কার্যালয়ের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শামছুল আলম, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ, মোঃ বেলাল হোসেন, এম সাইফুল ইসলাম এর যৌথ নেতৃত্বে, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এবং ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)- সার্কেলের পরিদর্শক ও স্টাফদের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম ঢাকা মহানগরীর বনানী থানাধীন হাউজ নং-৮২, রোড-১৭/এ, ব্লক-ই এর ‘রাজিয়া’ নামীয় চার তলা ভবনের তিন তলায় আসামী এ,এস,এম শাকিল মাহমুদ, মোঃ আলামীন এবং মোঃ রফিক ফরাজী কর্তৃক ভাড়া নেওয়া S Lounge RESTAURANT নামীয় অবৈধ শিশা লাউঞ্জে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ শিশা লাউঞ্জের ভিতর তল্লাশী করে লাউঞ্জের কাউন্টারের তাকে ADAIYA লিখিত ০৩টি প্লাষ্টিকের কৌটার প্রতিটিতে রক্ষিত অবৈধ শিশা ০১ কেজি করে মোট ৩ কেজি এবং অপর ০২টি প্লাষ্টিকের কৌটার প্রতিটিতে রক্ষিত অবৈধ শিশা ৫০০ গ্রাম করে মোট ১ কেজি। সর্বমোট ০৪(চার) কেজিসহ উক্ত লাউঞ্জের মধ্যে রক্ষিত বিভিন্ন গেস্ট টেবিল হতে শিশা সেবনের হক্কা ০৮ (আট) টি, ক্যাশ টেবিলের ড্রয়ার হতে Eastern Bank PLC নামীয় ব্যাংকের ১টি ফাঁকা চেক ও কাউন্টারের তাকের নিচে সিসি ক্যামেরার ০১ (এক) টি ডিভিআর এবং ক্যাশ টেবিলের উপর হতে ০১ (এক) টি UNITED  COMMERCIAL BANK LIMITED এর POS TERMINAL N910 PRO Newland উদ্ধার করা হয়।
রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আসামীগণ পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। উক্ত রাজিয়া ভবনের সিকিউরিটি গার্ড মোঃ জাকির হোসেন রাব্বি’কে জিজ্ঞাসাবাদ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত S Lounge RESTAURANT টির মালিক এ,এস,এম শাকিল মাহমুদ, মোঃ আলামীন এবং মোঃ রফিক ফরাজী। রাজিয়া ভবনের ৩য় তলায় ভাড়ায় নেওয়া এই অবৈধ শিশা লাউঞ্জটিতে আগত অথিতিদের মাঝে নিকোটিন যুক্ত শিশা বিক্রয়, সরবরাহ ও সংরক্ষণ করা হত।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮( সংশোধিত ২০২০) অনুযায়ী বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL