নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
জানা যায়, (রবিবার) ১৭ই মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার-এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, ‘ক’ ও ‘খ’ সার্কেল পরিদর্শক মাসুদুর রহমান তালুকাদার ও পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম, গোপন সংবাদের ভিত্তিতে, শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকায় উকিল বাড়ী রোডে অভিযান পরিচালনা করার সময় উপস্থিতি টের পেয়ে আসামী সাগর রবিদাস পালিয়ে যায় এবং ময়না রবিদাস পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরবর্তীতে তাদের বসত ঘর তল্লাশী করে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগের ভিতর রক্ষিত সাদা কাগজের ভিতর গাঁজার পুরিয়া ১০০ (একশত) টি, ১০ (দশ) গ্রাম করে মোট ১ (এক) কেজি গাঁজা ও অপর ০১ টি কালো রংয়ের পলিথিন ব্যাগের ভিতর গাঁজা ০১ (এক) কেজি। এছাড়াও গাঁজা পরিমাপের ডিজিটাল বাটখারা ০১টি ও সাদা কাগজ ২০ পিস এবং একটি সিনথেটিক বস্তার ভিতর ০৫ টি কালো রংয়ের পলিথিন ব্যাগের ভিতর রক্ষিত প্রতি ব্যাগে ০১ (এক) কেজি করে মোট ০৫ (পাঁচ) কেজি গাঁজা। সর্বমোট ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধ পরিকর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ দিনের গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে আলামতসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী ময়না রবিদাস (৫৭) ও সাগর রবিদাস (৩৭) দীর্ঘ দিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে আরোও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়া গেছে যেগুলো বিশ্লেষন করে এই নেটওয়ার্কের অন্যদেরকেও নজরদারীর মাধ্যমে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।