শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ১৫ মাসের বাচ্চাকে মাদক পাচারে ব্যবহার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক সফল অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।

জানা যায়, (বৃহস্পতিবার) ১৬ই এপ্রিল, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,  সুধারাম মডেল থানাধীন মাইজদী মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন এর সামনে নোয়াখালী টু চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে তানিয়া আক্তার (৩৩) ও জুলেখা (২২)কে ৩,৭১৫ (তিন হাজার সাতশত পনের) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের অংশ হিসেবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  জেলা কার্যালয় নোয়াখালী এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালী এর যৌথ রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী সুধারাম মডেল থানাধীন এলাকায় অবস্থান নেয় এবং র‍্যাব-৭, সিপিসি-১ ফেনী টিম, ফেনীর দাগনভূঁঞা এলাকায় অবস্থান নিয়ে আসামীদের অনুসরণ করতে থাকে। এসময় আসামীরা কক্সবাজার থেকে সুধারাম মডেল থানাধীন মাইজদী মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন এর সামনে এসে পৌঁছালে ডিএনসি-ডিবি ও র‍্যাব এর যৌথ রেইডিং টিম আসামীদের আটক করে। এসময় আসামী তানিয়া আক্তারের থেকে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও জুলেখার থেকে ১৭১৫ (এক হাজার সাতশত পনের) পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা কক্সবাজারের চকরিয়া এলাকার পেশাদার ইয়াবা পাচারকারী। আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ইয়াবা পাচারকালে ১৫ মাসের বাচ্চাকে সাথে রাখতো। ইতোপূর্বেও কয়েকবার নোয়াখালীতে ইয়াবা নিয়ে এসেছিল। প্রতি চালানে ৩০-৪০ হাজার করে পেতো বলে জানায় তারা।

এছাড়াও অপর অভিযানে, (বুধবার) ১৫ই এপ্রিল, ২০২৬ বেগমগঞ্জ মডেল খানাধীন কুমিল্লা-নোয়াখালী মহাসড়কস্থ চৌমুহনী চৌরাস্তা উপকূল বাস কাউন্টারের সামনে কুমিল্লা টু লক্ষ্মীপুরগামী উপকূল নামীয় (কুমিল্লা-ব-১১-০২২৩) যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেন (৩৮)কে ৩ (তিন) কেজি লুজ গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম ও বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ২ টি নিয়মিত মামলা দায়ের করেন। ‍


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL