নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(মঙ্গলবার) ১৭ই ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, র্যাব-১১ ও সিপিসি-৩ এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ থানাধীন ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কস্থ চৌমুহনী রেলগেইট হক বেকারি এন্ড সুইটস নামীয় দোকানের সামনে মহাসড়কের উপর চট্টগ্রাম টু নোয়াখালী গামী আল্লাহর দান নামীয় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব – ১৪-৫০৮৭) অভিযান পরিচালনা করে দীল জাহান (৩০), পিতা-মৃত. আলী হাসানকে ৩৭৮০ ( তিন হাজার সাতশত আশি) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও (মঙ্গলবার) ১৭ই ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, আশুগঞ্জ থানাধীন লালপুর নোয়াগাঁও গ্রামস্থ আসামী মিজান মিয়া (৪৯) এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ৭ টি সি.সি. ক্যামেরা ও ১টি হার্ডডিস্ক উদ্ধার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আসামী মিজান মিয়া (৪৯) পালিয়ে যায়। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।