রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার।

জানা যায়, (শনিবার) ১২ই সেপ্টেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর নং ৩ ,সিঙ্গাপুর প্লাজার সামনে  এবং গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন  মাস্টার বাড়ি, লিচু বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুল ইসলাম (৩৭) ও কহিনুর আক্তার (৩০)কে ১৩৩০০(তের হাজার তিনশত) পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ৭০০০০(সত্তর হাজার) টাকা এবং ৩টি মোবাইলফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। জানা যায়, আসামীদ্বয় পরষ্পর স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন মাদকব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL