নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ডিএনসির অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার
জানা যায়, (বৃহস্পতিবার) ১৯ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ মোল্লার দিক-নির্দেশনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ি থানাধীন জনপদ মোড় এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ড্যাসবোর্ডএর ভিতর থেকে ১১০০০(এগারো হাজার) পিস ইয়াবাসহ গাড়ির ড্রাইভার মোঃ ইসমাইল হোসেন (৪২), পিতাঃ মৃত অলিউল্লাহ হক ও পাশের আসনে বসা (২) মোঃ কাওছার পাটোয়ারী (৪১) পিতাঃ মোঃ আব্দুর রউফ পাটোয়ারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।