বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার।

(বৃহস্পতিবার) ৫ই ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয়, উত্তর এর উপপরিচালক মোঃ শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, গুলশান সার্কেল পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগরীর খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাসস্ট্যান্ডস্থ ফ্লাইওভার এর উত্তর পার্শ্বে জসীম উদ্দিন এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ মোঃ কাওসার মিয়া (৪৯), ছালেহা বেগম (৫০), শারমিন আক্তার (২৫) ও মোঃ রাসেল মিয়া (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও (শুক্রবার) ৬ই ফেব্রুয়ারী, ২০২৬ ঢাকা মেট্রো (দক্ষিণ) এর উপপরিচালক মো: রাজিউর রহমান কোতয়ালী সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেল, পরিদর্শক মো: লোকমান হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রোজিনা বেগম (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: লোকমান হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এবং (শুক্রবার) ৬ই ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক একটি রেইডিং টিম ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাংগা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মোছা: মুরশিদা খাতুন ওরফে মুক্তাকে ৭ (সাত) কেজি গাঁজা ও ১টি  মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL