বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়া কর্তৃক গাঁজা ও হেরোইন উদ্ধার

তামজীদ হোসেন তামিম / ৩৯০ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়া কর্তৃক গাঁজা ও হেরোইন উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়া কর্তৃক গাঁজা ও হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিত অভিযানে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ও বগুড়া কর্তৃক গাঁজা ও হেরোইন উদ্ধার।

(রবিবার) ২৫শে আগষ্ট, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর দিক নির্দেশনায়, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পল্লবী থানাধীন সেকশন ১১, এভিনিউ ৫, সি ব্লকের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেন (৩৭), পিতা- মৃত আঃ মজিদ এর দেহ তল্লাশী করে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা ও ৬(ছয়) গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।

অন্যদিকে (রবিবার) ২৫শে আগষ্ট, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক, শেরপুর থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়ক বেতগাড়ী বাজারস্থ নুর ইসলাম মার্কেট এর সামনে রাস্তার উপর বগুড়া অভিমুখী রেজিস্ট্রেশন বিহীন লাল রংয়ের HERO GLAMOUR-125 CC মোটরসাইকেলে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল হামিদ(৪০), পিতা- মোঃ আজগার আলীকে ১৯(ঊনিশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL