রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! দেশব্যাপী ডিএনসির অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০ (ছয়ত্রিশ হাজার ) পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ২

(সোমবার) ১৬ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, চট্টগ্রাম মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, ডবলমুরিং সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে গঠিত একটি রেইডি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিংস্থ শাহ আমিন উল্লাহ পেট্রোল পাম্প এর সামনে রাস্তায় কক্সবাজার হতে চট্টগ্রাম গামী স্বাধীন ট্রাভেলস নামীয় (ঢাকা মেট্রো—ব—১৩—২০০৬ নং) যাত্রীবাহী এসি বাসে অভিযান পরিচালনা করে একটি খয়েরি রংয়ের ট্রাভেল ব্যাগে ৩৬,০০০ (ছয়ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ জোবায়ের (২০) (রোহিঙ্গা শরনার্থী), পিতা—জাহেদ হোসেন, ও মিলকি বড়ুয়া (৩৮), স্বামী— তপন বড়ুয়াকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে, উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো মাদককারবারীদের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL