রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক / ৩৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে এই রুলে।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের।

সোর্স : বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL