রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

এমপিওভুক্ত হলো নতুন আরও ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ৮৭৪ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১:৫৬ অপরাহ্ন
এমপিওভুক্ত হলো নতুন আরও ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান
এমপিওভুক্ত হলো নতুন আরও ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন করে ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। মঙ্গলবার (১৭ অক্টোবর) আলাদা ৫টি আদেশে শর্তসাপেক্ষ এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

শর্ত হিসেবে বলা হয়েছে, নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরাও এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ লাগবে। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে।

তবে পরে যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও আবার চালু করা হবে। আর যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেগুলোর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তার আগে গত বছরের জুলাই মাসে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। আর ২০১৯ সালে ২ হাজার ৭০০-র বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL