রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ইউক্রেনের দুর্লভ খনিজের ৫০ শতাংশ মালিকানা চান ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:২১ অপরাহ্ন
ইউক্রেনের দুর্লভ খনিজের ৫০ শতাংশ মালিকানা চান ট্রাম্প
ইউক্রেনের দুর্লভ খনিজের ৫০ শতাংশ মালিকানা চান ট্রাম্প

ইউক্রেনের রেয়ার আর্থ মিনারেলস বা দুর্লভ খনিজ সম্পদের ৫০ শতাংশ মালিকানা চায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে একটি  প্রস্তাব দিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।

এই প্রস্তাবের পাশাপাশি খবরে আরও বলা হয়েছে , রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যদি কোনো চুক্তি হয়, তাহলে আমেরিকা খনির নিরাপত্তায় ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে।

এই খনিজ সম্পদের বিনিময়ে সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে, এই মালিকানা চুক্তিটি  ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া দেশটির প্রতিদান হিসেবে দেখা যেতে পারে বলে ট্রাম্প প্রশাসন মনে করে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব পেশ করেন। বৈঠকের পর বেসেন্ট বলেন, এই খসড়াটি প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

জেলেনস্কি বেসেন্টের দেওয়া চুক্তিপত্রটি তখনই সই করেননি, তিনি বলেছিলেন এটি পর্যালোচনা করার জন্য তার সময় প্রয়োজন। তিনি জানান, মিউনিখে পৌঁছানোর আগেই তিনি এবং তার দল ওই নথির সমস্ত বিবরণ পর্যালোচনা করবেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, তার আইনজীবীরা কিয়েভে বেসেন্ট কর্তৃক উপস্থাপিত নথির বিষয়ে পরামর্শ দেবেন এবং কিছু পরিবর্তন আনতে পারেন। তিনি এই প্রস্তাবটিকে নিরাপত্তা চুক্তি হিসেবে নয় বরং একটি স্মারকলিপি হিসেবে উল্লেখ করেন।

এর আগে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলার মূল্যের দুর্লভ খনিজ সম্পদ চান এবং ইঙ্গিত দিয়েছিলেন যে কিয়েভ এতে রাজি হয়েছে।

সূত্র: এনবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL