নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী অভিযান অব্যাহত। আবার (ডিএনসি) নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
জানা যায় (রবিবার) ১৫ই মার্চ, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, (ডিএনসি) জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কের তিন পুকুরিয়া বাজারস্থ অপু বৈষ্ণব এর ভাঙ্গারী দোকানের সামনে মহাসড়ক সংলগ্ন ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন সুমন (৩৫), পিতা- মৃত: জয়নাল আবেদীনকে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও (শনিবার) ১৪ই মার্চ, ২০২৬ একটি অভিযানে, সুধারাম মডেল থানাধীন মাইজদী মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন এর পশ্চিম পার্শ্বে মহাসড়কের উপর কক্সবাজার টু সোনাপুর নোয়াখালী অভিমুখী (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০) লাল-সবুজ নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে মোঃ মিলন (৫০) ও মহিউদ্দিন জাহাঙ্গীর (৬৩) ওরফে এক্সেল জাহাঙ্গীরকে ৮৫০ (আটশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী মহিউদ্দিন জাহাঙ্গীর (৬৩) ওরফে এক্সেল জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীতে বিক্রি করে আসছে। উক্ত আসামীর বিরুদ্ধে ১৩টি মাদক মামলা এবং আসামী মোঃ মিলন এর নামে ০৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ ০৫ জুলাই, ২০২৫ আসামী মোঃ মিলন সিএমপি এর কোতয়ালী থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে পুনরায় মাদক পাচারকাজে জড়িয়ে পড়ে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ ভূইয়া বাদী হয়ে সেনবাগ ও সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ০১ টি নিয়মিত মামলা দায়ের করেন।