শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

অভিনেতা বাপ্পারাজের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক / ৪২০ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সিনেমায় বিরহের চরিত্রে বাপ্পারাজ একটি ব্রান্ড। দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
‘তুমি বন্ধু আমার চির সুখে থেকো’, ‘আমি তো একদিন চলে যাব’, ‘তোমরা সবাই থাকো সুখে’ সহ বেশ কিছু বিরহ ঘরানার গান আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এসব গানে কষ্টের মাঝে এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।
বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক। রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। সিনেমায় নাম বাপ্পারাজ হলেও তার প্রকৃত নাম রেজাউল করিম।
বাপ্পারাজ অভিনীত ত্রিভূজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি।
বাপ্পারাজ কিছু নাটকে পরিচালনাও করেছেন। তার মধ্যে আছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।
সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমাতে। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL