মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বঙ্গবাজারে আবারও অগ্নিকাণ্ড, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক / ৩৬৯ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ন
বঙ্গবাজারে আবারও অগ্নিকাণ্ড, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বঙ্গবাজারে আবারও অগ্নিকাণ্ড, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মার্কেটটির পশ্চিম পাশে চারতলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।

এ কর্মকর্তা বলেন, রাত ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন নির্বাপণের কাজ চলছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL