সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময়

আইপিএলের কল্যাণে রোপণ করা হচ্ছে প্রায় দেড় লাখ গাছ

নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩, ১:২৬ অপরাহ্ন
আইপিএলের কল্যাণে রোপণ করা হচ্ছে প্রায় দেড় লাখ গাছ

এবারের আইপিএলের প্লে-অফের সময়ই জানানো হয়েছিল, প্রতিটি ডট বলের জন্য রোপণ করা হবে ৫০০টি গাছ। আইপিএলের প্লে-অফ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত এমন উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে বিসিসিআই। সেই সুবাদে এবারের আইপিএলে প্লে-অফ থেকে ফাইনাল পর্যন্ত ডট বল হয়েছে মোট ২৯৪টি। প্রতি ডট বলের জন্য ৫০০ গাছ হিসাব করলে ভারতজুড়ে রোপণ করা হবে ১ লাখ ৪৭ হাজার গাছ।

চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে ৮৪টি ডট বল হয়েছিল। এলিমিনেটরে মুম্বাই ও লখনৌর ম্যাচে ৯৬টি, দ্বিতীয় কোয়ালিফায়ারে ৬৭টি এবং ফাইনালে ডট বল হয়েছে ৪৫টি।


সব ডট বল যোগ করলে হয় ২৯৪। আর প্রতি ডট বলের জন্য যেহেতু ৫০০ গাছ রোপণ করা হবে, তার জন্য মোট গাছ দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজার। আগেই জানানো হয়েছিল যে ফাইনালের পরই গাছগুলো রোপণ করবে বিসিসিআই।

এদিকে এই চার ম্যাচে যদি ডট বলের গড় করা হয়, তাহলে দাঁড়ায় ৭৩.৫, যা এই চার ম্যাচের ৩২ শতাংশ। আইপিএল কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অনেক। মূলত বৈশ্বিক উষ্ণায়নের এ যুগে বনায়ন ও পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা তৈরি করতেই এমন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL