নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ডিএনসির অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ১।
জানা যায়, (সোমবার) ১৬ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ মোল্লা এর দিক-নির্দেশনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, তেজগাঁও সার্কেলের পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা এর নেতৃতে একটি রেইডিং টিম, গোপন সংবাদের ভিত্তিতে, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৬০/সি পূর্ব নাখালপাড়া, তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর হোসেন ভূট্টো(৩৫)কে ১০০০(এক হাজার পিস)ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক মোঃ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) বদ্ধ পরিকর। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে তেজগাঁও সার্কেল উপপরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত- ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।